পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ তুহিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় শক্তি (এনসিপি) এবং সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মশুদ্ধি ও নিঃস্বার্থ সেবার শিক্ষা দেয়। আসুন, কোরবানির এই মহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে আমরা একটি সম্প্রীতিময় ও সুখী সমাজ গঠনে আত্মনিয়োগ করি।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদ সকলের জীবনে অনাবিল শান্তি, সুরক্ষা ও আনন্দ বয়ে আনুক।
সবশেষে তিনি দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক”।
মন্তব্য করুন