বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক সভাপতি দাউদকান্দি উপজেলা ছাত্রদল মোঃ রোমান খন্দকার।

এক শুভেচ্ছা ও স্মরণ বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নাম। দেশের ক্রান্তিলগ্নে তাঁর সাহসী নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
মন্তব্য করুন