পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর উপজেলাধীন কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান দেশ ও প্রবাসে অবস্থানরত কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায় এবং অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।।
শেষে চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান কলাকান্দা ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে থাকা সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।
মন্তব্য করুন