পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নবাসী, প্রবাসী বাংলাদেশী মুসলিম ভাই-বোনসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সেলিম মিয়া
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “অতীতের সকল দুঃখ-গ্লানি, রাগ-অনুরাগ ও ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ হোক সকলের জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনার উপলক্ষ।”
তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা যেন সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেন এবং পরিবার-পরিজনের সঙ্গে সম্পর্ককে আরও অটুট করে তোলেন।
মহান আল্লাহর দরবারে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানিয়ে দেশের মানুষ ও প্রবাসীদের জীবনে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও অফুরন্ত রহমত কামনা করেন।
সর্বশেষে তিনি পদুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও প্রবাসী ভাই-বোনদের আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
মন্তব্য করুন