কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আইয়ুব আলী চেয়ারম্যানের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজা শেষে মরহুমের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। দাফন কার্যক্রমে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ দাউদকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মরহুম আইয়ুব আলীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে উপস্থিত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
মন্তব্য করুন