সেলিম আহমেদ, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।
মোঃ জসীমউদ্দীন সরকারকে আহবায়ক ও মোঃ জহিরুল ইসলাম জগলুলকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু গত ২০ এপ্রিল এ কমিটি অনুমোদন করেন। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মান্নান সরকার, জাহাঙ্গীর ইসলাম খন্দকার, শাহজাহান সওদাগর, মোহাম্মদ আলি রেজা, সালাউদ্দিন নজু, মোঃ জসিম উদ্দিন ( ডাক্তার) ,জামান মিয়া, ওয়াদুদ মুন্সী, আবুল কালাম। উল্লেখ্য দলের পরীক্ষিত নেতা আহ্বায়ক জসিম উদ্দিন সরকার দীর্ঘদিন সততার সহিত রাজনীতি করে আসছেন। বিগত দিনে নিজের পরিশ্রমের টাকা দলের পিছনে খরচ করে দলকে সু সংঘটিত করেছেন। কখনো দল থেকে অবৈধ টাকা রোজগার করেননি। আওয়ামী লীগের আমলে মামলা হামলার ভয়ে কখনো আওয়ামী লীগের সাথে আঁতাত করেননি। দলের দুর্দিনে মাঠে ছিলেন এবং গত সংসদ নির্বাচনে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী ভোটের মাঠে প্রচুর শ্রম দিয়েছেন বলেই দল তথা সাবেক মন্ত্রী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি’র জাতীয় নির্বাচন কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন জসিম উদ্দিন সরকারকে কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির আহবায়কের দায়িত্ব প্রদান করেছেন।
মন্তব্য করুন