বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বৃদ্ধি ও সম্প্রসারণে চীনের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (CCPIT)-এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং CCPIT-এর ভাইস চেয়ারম্যান নি ওয়েনহুই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় জানানো হয়, বিডা ও CCPIT যৌথভাবে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে আগ্রহী। এর মাধ্যমে CCPIT চীনের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের সঙ্গে বিডার যোগাযোগ বাড়াতে সহায়তা করবে এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা চীনা কোম্পানিগুলোর কাছে তুলে ধরবে।
এছাড়া চীনের গুয়াংজু শহরে বিডার পরিকল্পিত বিদেশি অফিস স্থাপনে CCPIT-এর সহযোগিতা এবং চীনে বাংলাদেশকে কেন্দ্র করে আরও বিস্তৃত প্রচারণা কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
বিডা জানিয়েছে, এই সহযোগিতার মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক
মন্তব্য করুন