শেখ কামাল উদ্দিন, ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
৯ মে ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

কসবা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত

অধ্যাপক শেখ কামাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ভারতীয় সীমান্তে বিএসএফ’র বন্দুকের ছররা গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা চোরাচালানের সাথে জড়িত ছিলেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন। নিহতদের মরদেহ বিএসএফ’র হেফাজতে রয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি তৎপর রয়েছেন।

শুক্রবার (৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করেন।

পরে ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৫৯ ব্যাটালিয়ানের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. মুরসালিন (২০) গুরুতর আহত হন। তিনি ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, আহত দুইজনকে ভারতের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনার পর ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছেন। একই সঙ্গে বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিং আয়োজনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি মারা গেছেন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে, অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। বিএসএফ জানিয়েছে, হাসপাতালে ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, নিহত মুরসালিন একজন কলেজছাত্র। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%95%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম মুন্সি

দীর্ঘ ১৪ বছর পর বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২-এর মিলনমেলা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন রোমান খন্দকার

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ -স্বজনদের আহাজারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কলাকান্দা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান মেহেদী হাসানের শুভেচ্ছা

ছোট কিনাচক উত্তর পাড়া কেন্দ্রীয় ঈদগাঁয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় সম্পন্ন

বরমী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জুবায়ের আহমাদ তাশরীফ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি আরব প্রবাসী, ব্যবসায়ী মোঃ জজ মিয়া প্রধান

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ইতালি প্রবাসী ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাহিদুল ইসলাম খোকন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বাগানবাড়ি ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোঃ শামীম মিয়া

১০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান

১১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদুয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ সেলিম মিয়া

১২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ডিকে হাসপাতালের পরিচালক সাজ্জাদ হোসেন

১৩

নয়াদিল্লিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক

১৪

দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম মুন্সীর ঈদ শুভেচ্ছা

১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুন্দলপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান আশ্রাফ ভূঁইয়ার শুভেচ্ছা

১৬

ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আসিফ কবির

১৭

সোনারগাঁও উপজেলার সকলের প্রতি মোহাম্মদ তুহিন মাহমুদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

১৮

দেশ-বিদেশের সকলের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাজ্জাদুল মিরাজ

১৯

গোয়ালমারী ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ মিজানুর রহমান

২০
error: Content is protected !!