মোঃ শহিদউল্লাহ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মহাসড়কে নিসচা সচেতনতামূলক লিফলেট বিতরন

ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ শহিদউল্লাহ সাদা।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা পথচারী, চালক ও যাত্রীদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন।

এ সময় স্বেচ্ছাসেবকরা মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পথচারীদেরও নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হওয়া এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে সচেতন করা হয়।

নিসচা’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন করা। লিফলেট বিতরণের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এ সময় নিসচা দাউদকান্দি শাখার স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম মুন্সি

দীর্ঘ ১৪ বছর পর বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২-এর মিলনমেলা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন রোমান খন্দকার

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ -স্বজনদের আহাজারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কলাকান্দা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান মেহেদী হাসানের শুভেচ্ছা

ছোট কিনাচক উত্তর পাড়া কেন্দ্রীয় ঈদগাঁয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় সম্পন্ন

বরমী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জুবায়ের আহমাদ তাশরীফ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি আরব প্রবাসী, ব্যবসায়ী মোঃ জজ মিয়া প্রধান

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ইতালি প্রবাসী ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাহিদুল ইসলাম খোকন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বাগানবাড়ি ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোঃ শামীম মিয়া

১০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান

১১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদুয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ সেলিম মিয়া

১২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ডিকে হাসপাতালের পরিচালক সাজ্জাদ হোসেন

১৩

নয়াদিল্লিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক

১৪

দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম মুন্সীর ঈদ শুভেচ্ছা

১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুন্দলপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান আশ্রাফ ভূঁইয়ার শুভেচ্ছা

১৬

ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আসিফ কবির

১৭

সোনারগাঁও উপজেলার সকলের প্রতি মোহাম্মদ তুহিন মাহমুদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

১৮

দেশ-বিদেশের সকলের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাজ্জাদুল মিরাজ

১৯

গোয়ালমারী ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ মিজানুর রহমান

২০
error: Content is protected !!