স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রেফাত আহমেদের হাতেই এমপিদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শপথ গ্রহণের সম্ভাব্য আইনি প্রক্রিয়া সম্পর্কে ইঙ্গিত দেন। তিনি জানান, সংবিধান অনুযায়ী সাধারণত নির্বাচিত সংসদ সদস্যরা স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হচ্ছে না।

কেন ভিন্ন প্রক্রিয়া?

গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হয়ে দণ্ডিত হন। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুজনের কেউই বর্তমানে শপথ পাঠ করানোর অবস্থানে নেই।

আইন উপদেষ্টা জানান, সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে অপারগ হলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে মনোনীত কোনো ব্যক্তিকে এ দায়িত্ব দিতে পারেন। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন।

সম্ভাব্য সময়সূচিঃ

অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

এমপিদের শপথ সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মহামান্য রাষ্ট্রপতি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম মুন্সি

দীর্ঘ ১৪ বছর পর বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২-এর মিলনমেলা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন রোমান খন্দকার

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ -স্বজনদের আহাজারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কলাকান্দা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান মেহেদী হাসানের শুভেচ্ছা

ছোট কিনাচক উত্তর পাড়া কেন্দ্রীয় ঈদগাঁয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় সম্পন্ন

বরমী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জুবায়ের আহমাদ তাশরীফ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি আরব প্রবাসী, ব্যবসায়ী মোঃ জজ মিয়া প্রধান

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ইতালি প্রবাসী ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাহিদুল ইসলাম খোকন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বাগানবাড়ি ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোঃ শামীম মিয়া

১০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান

১১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদুয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ সেলিম মিয়া

১২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ডিকে হাসপাতালের পরিচালক সাজ্জাদ হোসেন

১৩

নয়াদিল্লিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক

১৪

দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম মুন্সীর ঈদ শুভেচ্ছা

১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুন্দলপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান আশ্রাফ ভূঁইয়ার শুভেচ্ছা

১৬

ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আসিফ কবির

১৭

সোনারগাঁও উপজেলার সকলের প্রতি মোহাম্মদ তুহিন মাহমুদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

১৮

দেশ-বিদেশের সকলের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাজ্জাদুল মিরাজ

১৯

গোয়ালমারী ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ মিজানুর রহমান

২০
error: Content is protected !!