পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ঈদের এই মহিমান্বিত শিক্ষা মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করুক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক। মহান আল্লাহ তাআলা যেন সকলের কোরবানি কবুল করেন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।
সবশেষে তিনি মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
মন্তব্য করুন