দীর্ঘ ১৪ বছর পর এক ছাদের নিচে মিলিত হলেন বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২-এর প্রাক্তন শিক্ষার্থীরা। মতলব উত্তর উপজেলার মনোরম ষাটনল পর্যটন কেন্দ্রে আয়োজিত এই মিলনমেলায় পুরনো বন্ধুত্ব, স্মৃতিচারণ ও আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
নানান ব্যস্ততা ও কর্মমুখী জীবনের মাঝেও পুরনো বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত ছিলেন সবাই। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বন্ধুরা বিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মিলনমেলায় উপস্থিত ছিলেন ব্যাচ ২০১২-এর বন্ধুদের মধ্যে আবির প্রধান, ইমরান, রবিন, রোবেল, সোহেল, জহির, জামান, রাজিব, বকুল, মাসুদ, তুহিন, তুষার, জসিম, উজ্জ্বল, সুজন ও রফিক। এছাড়া উপস্থিত ছিলেন সীমা, জেসমিন, বুলবুলি, তামান্না (সাদুল্লাপুর), তামান্না (বদরপুর), লাইলী, মৌসুমি, হেপী, সাথীসহ আরও অসংখ্য বন্ধু-বান্ধব।

দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ, ছবি তোলা এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দীর্ঘ সময় পর সবাই একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হন। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন পুরনো বন্ধুত্বকে আরও দৃঢ় করে এবং জীবনের ব্যস্ততার মাঝে নতুন করে প্রাণশক্তি জোগায়।
বন্ধুদের এই মিলনমেলা প্রমাণ করেছে, সময়ের ব্যবধান যতই দীর্ঘ হোক না কেন, সত্যিকারের বন্ধুত্ব কখনো ম্লান হয় না।
মন্তব্য করুন