স্টাফ রিপোর্টার
১৪ মার্চ ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সরকার বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ আরও কয়েকটি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার বাকি পাঁচটি সিটি করপোরেশনেও প্রশাসক পদায়ন করা হলো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের মরদেহ দিনাজপুরে পাঠানোর খরচ বহন করল জামায়াতে ইসলামী

ভাওরকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

দাউদকান্দিতে নিহতদের প্রত্যেক পরিবারে ইউএন ও ২৫ হাজার টাকা অনুদান প্রদান

দাউদকান্দিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

পহেলা বৈশাখে সাভার-আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাফি

ধামইরহাটে সমাজসেবক রানার বৈশাখী ধামাকা পান্তা-ইলিশের আমেজে প্রাণের উৎসব

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬

সরকারের দায়িত্ব আছে, তাই ইচ্ছেমতো কথা বলা যায় না — এমপি মুশফিকুর রহমান

উপজেলা প্রশাসন-ইউপি চেয়ারম্যান যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

১০

দাউদকান্দিতে স্বামীর পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

১১

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

১২

গোপালগঞ্জে অভিযান ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

১৩

দাউদকান্দিতে ক্ষুদ্র কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৪

দাউদকান্দিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

১৫

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৬

ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি হট্টগোলের মুখে বিতরণ স্থগিত

১৭

দাউদকান্দিতে জমি মাপা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১০ বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক

১৮

সিলেট এবং কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন দিঠি আনোয়ার

১৯

কুমিল্লার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন নাঈমা খন্দকার

২০
error: Content is protected !!