মোঃ সহিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এলাকার উদীয়মান তরুণ রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক রাসেল বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির এক অনুপম মেলবন্ধন। ৫নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে এই আনন্দের বার্তা পৌঁছে যাক—এটাই আমার কামনা।”তরুণ প্রজন্মের এই প্রিয় মুখ আরও বলেন, “আমি কেবল পদ-পদবীর জন্য নয়, বরং একজন খাদেম হিসেবে ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাই। সমাজসেবার যে ব্রত আমি গ্রহণ করেছি, তা আগামীতে আরও বেগবান করতে চাই। পবিত্র ঈদে আমাদের অঙ্গীকার হোক—হিংসা ও বিভেদ ভুলে একটি আধুনিক, মাদকমুক্ত এবং ডিজিটাল ৫নং ওয়ার্ড গড়ে তোলা।”রাসেল বাবু ৫নং ওয়ার্ডের মুরুব্বি, তরুণ সমাজ ও সাধারণ শ্রমজীবী মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের দোয়া ও অকৃত্রিম ভালোবাসাই আমার পথচলার মূল শক্তি।

এই ঈদে আমরা যেন একে অপরের দুঃখ ভাগ করে নিতে পারি এবং আনন্দের রঙে রাঙাতে পারি প্রতিটি প্রাণ।”ইতিমধ্যেই ৫নং ওয়ার্ডের অলিগলি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল বাবুর এই নান্দনিক ঈদ শুভেচ্ছা বার্তা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবর্তনের স্বপ্নে বিভোর এলাকার সাধারণ মানুষ এই তরুণ ও উদ্যমী নেতৃত্বের প্রতি তাদের ভালোলাগা ও সমর্থন প্রকাশ করছেন।শুভেচ্ছা বার্তা শেষে তিনি ৫নং ওয়ার্ডসহ ধামইরহাট পৌরবাসীকে আবারও জানিয়েছেন— “ঈদ মোবারক”।
মন্তব্য করুন