ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
৩ মার্চ ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

ধামইরহাটে প্রতিহিংসার বলি ৯টি আমগাছ: গ্রাম আদালতে বিচারের দাবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি আমবাগানের ৯টি ফলদ আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামে গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক মো. মোয়াজ্জেম হোসেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নেউটা গ্রামে মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন আমবাগানের ৯টি বড় আমগাছ কেট ফেলে রাখা হয়েছে। শুধু গাছই নয়, বাগানের নিরাপত্তায় থাকা তারের বেড়া এবং সিমেন্টের খুঁটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ অভিযুক্ত ব্যক্তিদের অশোভন আচরণ ও সামাজিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড নিয়ে গ্রামে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকের জেরে ক্ষিপ্ত হয়ে একই রাতে পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।

অভিযুক্তরা নেউটা গ্রামের বাসিন্দা মো. নুরুজামান সরদার (পিতা: মৃত মাজেদ আলী সরদার), মোছা. নুরজাহান বেগম (স্বামী: মো. দেলোয়ার হোসেন), মো. নাজমুল হোসেন (পিতা: মো. দেলোয়ার হোসেন) এবং মো. দেলোয়ার হোসেনকে (পিতা: মো. নুরুজামান) তাদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাগান মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি কোনো ঝগড়া-বিবাদে জড়াতে চাই না। গাছগুলো তিলে তিলে বড় করেছিলাম। যেভাবে আমার বাগান তছনছ করা হয়েছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ন্যায়বিচারের আশায় গ্রাম আদালতের শরণাপন্ন হয়েছি।”
এ বিষয়ে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জ্বল হোসেন জানান, ভুক্তভোগীকে ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসন-ইউপি চেয়ারম্যান যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

দাউদকান্দিতে স্বামীর পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

গোপালগঞ্জে অভিযান ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

দাউদকান্দিতে ক্ষুদ্র কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও সার বিতরণ উদ্বোধন

দাউদকান্দিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি হট্টগোলের মুখে বিতরণ স্থগিত

দাউদকান্দিতে জমি মাপা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১০ বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক

সিলেট এবং কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন দিঠি আনোয়ার

১০

কুমিল্লার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন নাঈমা খন্দকার

১১

কক্সবাজার সদরে মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

১২

কসবায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

১৩

কসবায় প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এতিমখানায়

১৪

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জুলাই যোদ্ধাকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

মতলব উত্তরে মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

১৬

গোপালগঞ্জে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শিহাব উদ্দিন ও বিশ্বজিৎ সরকার

১৭

ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান মফিজুল ইসলাম মজুমদার 

১৮

মতলব উত্তরে মৎস্য আড়ৎ ও এলপিজি সিলিন্ডার গোডাউনে ভ্রাম্যমান আদালতে হানা জরিমানা

১৯

মতলব উত্তরের এখলাছপুর আশ্রয়ণ প্রকল্পে ১৩০ পরিবারের মানবেতর জীবনযাপন

২০
error: Content is protected !!