সেলিম আহমেদ, দাউদকান্দি প্রতিনিধি
৯ জানুয়ারী ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩ জন

দাউদকান্দি বাস- সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, ঘটনাস্থলেই নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়।দুর্ঘটনায় আনুমানিক ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%89%e0%a6%a6%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের মরদেহ দিনাজপুরে পাঠানোর খরচ বহন করল জামায়াতে ইসলামী

ভাওরকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

দাউদকান্দিতে নিহতদের প্রত্যেক পরিবারে ইউএন ও ২৫ হাজার টাকা অনুদান প্রদান

দাউদকান্দিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

পহেলা বৈশাখে সাভার-আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাফি

ধামইরহাটে সমাজসেবক রানার বৈশাখী ধামাকা পান্তা-ইলিশের আমেজে প্রাণের উৎসব

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬

সরকারের দায়িত্ব আছে, তাই ইচ্ছেমতো কথা বলা যায় না — এমপি মুশফিকুর রহমান

উপজেলা প্রশাসন-ইউপি চেয়ারম্যান যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

১০

দাউদকান্দিতে স্বামীর পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

১১

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

১২

গোপালগঞ্জে অভিযান ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

১৩

দাউদকান্দিতে ক্ষুদ্র কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৪

দাউদকান্দিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

১৫

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৬

ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি হট্টগোলের মুখে বিতরণ স্থগিত

১৭

দাউদকান্দিতে জমি মাপা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১০ বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক

১৮

সিলেট এবং কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন দিঠি আনোয়ার

১৯

কুমিল্লার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন নাঈমা খন্দকার

২০
error: Content is protected !!