স্টাফ রিপোর্টার
২০ মার্চ ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, “মাটি ও মানুষের প্রিয় নেতা তারেক রহমান-এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তার নেতৃত্বে বাংলাদেশ আরও মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান সময়ে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট দিকনির্দেশনা এবং জনগণের কল্যাণমুখী বক্তব্য দেশবাসীর মধ্যে নতুন আশা ও প্রেরণা সৃষ্টি করছে।

তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে। তিনি বলেন, “তার দেখানো পথই আমাদের আন্দোলনের শক্তি। তিনি আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ আজও লক্ষ নেতাকর্মীর প্রেরণা।”

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানও স্মরণ করেন। তিনি বলেন, “তার হাত ধরেই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি গড়ে উঠেছে, যা আজও অটুট রয়েছে।”

ঈদের এই দিনে তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হাবিবুর রহমান হাবিব বলেন, “দেশের মানুষ এখন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের কল্যাণমুখী সরকার প্রত্যাশা করছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সবশেষে তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে দাঁড়ান এবং দেশ গঠনে ভূমিকা রাখুন। নেতারা হারিয়ে যান না, তাদের আদর্শই আমাদের পথপ্রদর্শক। সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাবো—ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://sokalbarta.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের মরদেহ দিনাজপুরে পাঠানোর খরচ বহন করল জামায়াতে ইসলামী

ভাওরকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

দাউদকান্দিতে নিহতদের প্রত্যেক পরিবারে ইউএন ও ২৫ হাজার টাকা অনুদান প্রদান

দাউদকান্দিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

পহেলা বৈশাখে সাভার-আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাফি

ধামইরহাটে সমাজসেবক রানার বৈশাখী ধামাকা পান্তা-ইলিশের আমেজে প্রাণের উৎসব

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬

সরকারের দায়িত্ব আছে, তাই ইচ্ছেমতো কথা বলা যায় না — এমপি মুশফিকুর রহমান

উপজেলা প্রশাসন-ইউপি চেয়ারম্যান যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

১০

দাউদকান্দিতে স্বামীর পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

১১

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

১২

গোপালগঞ্জে অভিযান ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

১৩

দাউদকান্দিতে ক্ষুদ্র কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৪

দাউদকান্দিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

১৫

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৬

ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি হট্টগোলের মুখে বিতরণ স্থগিত

১৭

দাউদকান্দিতে জমি মাপা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১০ বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক

১৮

সিলেট এবং কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন দিঠি আনোয়ার

১৯

কুমিল্লার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন নাঈমা খন্দকার

২০
error: Content is protected !!